ঢাকাWednesday , 28 August 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল: আমিরে জামায়াত

দেশ সময়
August 28, 2024 8:02 am
Link Copied!

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। কথা বলতে দেয়া হয়নি। সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেনি।

Advertisement

আজ বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশান হোটেল লেকশোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামির আমির বলেন– আসুন, সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে আমরা এক হই। এই জায়গায় আমরা কোনো ছাড় দেব না, সমঝোতা করবো না।

Advertisement

সাংবাদিকদের উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন– আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।

জামায়াতের আমির বলেন, এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাষক কাউকেই নিজেদের দাস মনে করতে পারবে না। জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের কাছে আহ্বানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।