ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচরে জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে কঠিন চীবরদান অনুষ্ঠিত

Link Copied!

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান।

Advertisement

শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে পঞ্চমবারের মতো কঠিন চীবরদান উৎসবের প্রথম পর্বে প্রধান ধর্মগুরু হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির।

ধর্মীয় এ আয়োজনকে কেন্দ্র করে কুটির প্রাঙ্গণে বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাণ লাভের প্রত্যাশায় দায়ক-দায়িকারা সম্মিলিতভাবে চীবর তৈরির কাজে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে চীবর দান করবেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান উপাসক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী স্বপন দেওয়ান। বিশেষ উপাসক ছিলেন প্রকৌশলী নতু বড়ুয়া পলাশ। এ ছাড়া ঢিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবির, কাটাছড়ি রাজবল ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আনন্দ মিত্র মহাস্থবির, জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের সভাপতি অনল বিজয় চাকমা ও সাধারণ সম্পাদক বিপিন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar