ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সাইফুল হকের গাইবান্ধা প্রতিনিধি : ফিরোজ কবীর মিলন গাইবান্ধায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা শাখার আয়োজনে এ কর্মীসভা হয়। সভার স্লোগান ছিল—‘অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াইয়ে শামিল হউন’। জেলা সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ, রফিকুল ইসলাম, জাকারিয়া হাসান সুমন, আছমা বেগম, নাইমুর হাসানসহ সাত উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, মাত্র সাত মাসের মধ্যে সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কেন কমে যাচ্ছে, তা সরকারকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। জ্বালানি ও সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় নামিয়ে না আনলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যাবে। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস নিয়ে মানুষ ভোগান্তিতে আছে। সারাদেশে ইউরিয়া সারের সংকটে চলতি আমন মৌসুমে কৃষকরা জমিতে সঠিক পরিমাণে সার দিতে পারছে না। এতে আমনের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সাইফুল হকের

Forklift Solutions Limited-এ Supervisor পদে নিয়োগ,

Forklift Solutions Limited-এ Supervisor পদে নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনা সেতুতে ৪ দিনে প্রায় ২ লাখ যান পারাপার

মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪২ তরুণ-তরুণী

২ বছর ধরে বেতন পাচ্ছেন না, অফিসের সামনেই নিজেকে শেষ করলেন কর্মচারী

ইসরাইলের সমালোচনা করায় জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাকে অপসারণ

চবিতে প্রভোস্টের স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন, কর্মচারী বরখাস্ত

রাঙামাটির নানিয়ারচরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে প্রজ্ঞাপন জারি