ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে- ওয়াদুদ ভুইঁয়া এমপি

দেশ সময়
October 25, 2026 11:46 am
Link Copied!

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি।

Advertisement

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মরহুম শেখ মুজিবুর রহমানের সময় পাহাড়ের পরিস্থিতি ছিল অশান্ত, সে সময় পাহাড়ের নির্বাচিত সংসদ সদস্য এম এন লারমা ও চারুবিকাশ চাকমারা পার্বত্য এলাকার সংস্কৃতি রক্ষাসহ এই অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেও শেখ মুজিব তাদের দাবি পুরণ না করে উল্টো রাঙামাটিতে আয়োজিত সমাবেশে হুমকি প্রদান করেছিলেন। যা পাহাড়ের মানুষ মনে রেখেছে। শেখ মুজিব পরবর্তী দেশের দায়িত্ব নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে কাজ শুরু করেছিলেন।

তিনি দেশের দায়িত্ব নেয়ার পর বিধ্বস্থ বাংলাদেশকে স্বয়ংসম্পুর্ণ ভাবে গড়ে তোলার জন্য সারাদেশ চষে বেড়িয়েছিলেন। সারাদেশের মতো পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে তিনি উদ্যোগ নিয়েছিলেন। সেই কঠিন সময়ে পার্বত্য এলাকায় যেসব নেতা বা গুনীজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানসহ উন্নয়নে কাজ করেছিলেন, তাদের মধ্যে প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন অন্যতম।

Advertisement

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। তিনি বলেন, পাহাড়ের সমস্যা সমাধানে সব মতভেদ ভুলে সমন্বিতভাবে একাত্মতা ঘোষণা করে পার্বত্য চট্টগ্রামে এগিয়ে নিতে হবে।

প্রয়াত রাষ্টপতি জিয়াউর রহমানের উপদেষ্টা সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী হলরুমে অনুষ্ঠিত শিশু-কিশোরদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি এসব কথা বলেন।

Advertisement

সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা দীপেন দেওয়ান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিসি, এএফডব্লিউসি, পিএসসি, ডিজিএফআই কমান্ডার সাদাৎ বিন শহিদ, সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত, পিএসসি ও জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অনুষ্ঠানে প্রয়াত সুবিমল দেওয়ানকে নিয়ে স্মৃতিচারণ করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রাক্তণ প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া।

বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি বলেন, সম্প্রতি সাজেক নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা সকলের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আলোচনার মাধ্যমে সাজেক সমস্যা সমাধান করতে সন্তু লারমা, ইউপিডিএফ নেতৃবৃন্দসহ প্রশাসনকে নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেয়ার আহবান জানান।

আলোচনা সভা শেষে কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক এবং প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar