ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঘাঘট নদীতে নিখোঁজের তিন দিন পর বালুচাপা মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদীর প্রায় ১৮ ফুট গভীরে বালুর নিচে চাপা পড়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


‎নিহত নিয়ন হুদা গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

Advertisement


‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নিয়ন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রী যুঁথিসহ চারজন ঘাঘট নদীতে যান। এ সময় তিনজন নদীতে গোসল করতে নামেন। তাঁর স্ত্রী যুঁথি নদীর পাড়ে বসে ছিলেন। গোসলের একপর্যায়ে নিখোঁজ হন নিয়ন।


‎স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। খবর পেয়ে রংপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল অভিযানে যোগ দেয়।
‎প্রথম দিন টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান না পেয়ে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান চালানো হলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার তৃতীয় দিনের অভিযানে নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement


‎গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার তৃতীয় দিনের অভিযানে নদীর প্রায় ১৮ ফুট গভীরে বালুর নিচে চাপা পড়া অবস্থায় নিয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ডুবুরি দল তাঁর হাতের কিছু অংশ দেখতে পায়। পরে বালু সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাঁতার জানতেন না বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar