ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

দেশ সময়
October 18, 2026 5:27 pm
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

Advertisement

​রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ২ শিশুকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বিজিবি সদস্যরা এবং শক্ত অবস্থান নেন। বিজিবির তৎপরতা ও বাধার মুখে বিএসএফের ওই পুশইনের চেষ্টা ভেস্তে যায়।

Advertisement

​স্থানীয় সূত্র জানিয়েছে, পুশইন করতে ব্যর্থ হওয়া ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ পুরোপুরি ঠেকানোর জন্য সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

​এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar