ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দেশ সময়
October 18, 2026 10:09 am
Link Copied!

ফকির লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন বৈষম্যহীন, সৌহার্দ্যপূর্ণ ও সুসংহত বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ‘লালন স্মরণানুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফকির লালন সাঁই কেবল একজন বাউল সাধক বা সুরস্রষ্টা ছিলেন না; তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার অন্যতম প্রবক্তা। সমাজ ও রাজনীতিতে যখন ভেদাভেদ ও সংকীর্ণতা দেখা দেয়, তখন লালনের মানবতাবাদী দর্শন নতুন পথের দিশা দেখায়। জাত-পাত, ধর্ম-বর্ণ ও সামাজিক শ্রেণির ঊর্ধ্বে উঠে মানুষের প্রকৃত পরিচয় প্রতিষ্ঠা করেছেন তিনি।

Advertisement

লালনের বিখ্যাত গানের পঙ্‌ক্তি ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে’ উল্লেখ করে তিনি বলেন, লালনের এই দর্শন আজকের বাংলাদেশ ও সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্য, আবহমান লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে সংরক্ষণ এবং বিকশিত করতে সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। লালন সাঁইয়ের ভালোবাসা, সাম্য ও মানবতার শিক্ষা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জাতীয় দায়িত্ব।

Advertisement

তিনি আরও বলেন, সাম্য ও সহমর্মিতার দর্শনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে লালনের বাণী সব সময় অনুপ্রেরণা জোগাবে।

স্মরণানুষ্ঠানের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিশেষ অতিথি, মুখ্য আলোচক ও উপস্থিত সুধীজনদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ফকির লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে বৈষম্যহীন, সৌহার্দ্যপূর্ণ ও সুসংহত বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar