ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, অর্থ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Bangladesh Nationalist Party-BNP’ থেকে প্রকাশিত এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।

বক্তব্যে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজার মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করেছে।

তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষ্য, দেশের আইন ও সংবিধান কাউকে আলাদা কোনো সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা কিংবা ‘ভোটব্যাংক’ হিসেবে ব্যবহারের চেষ্টা করা হলেও বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার সমান অধিকারকে গুরুত্ব দিচ্ছে।

এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম ‘জলজ’। দেশীয় সংস্কৃতি, উপাদান ও আবহে সাজানো পূজামণ্ডপের নান্দনিক আয়োজনের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশীয় ঐতিহ্যে রূপ দেওয়া এ আয়োজন অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যরা।

এ ছাড়া বক্তব্য দেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গা মায়ের আগমনী গান ও নৃত্য পরিবেশন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar