ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোকানের টিন কেটে চুরি, সুন্দরগঞ্জে ১৮ মোবাইল উদ্ধার, আটক ২

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় অভিযান চালিয়ে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টা থেকে সকাল ৯টার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে ‘মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’ দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement

চুরির পর দোকানের মালিক সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার, ‘এ’ সার্কেল, গাইবান্ধার সহযোগিতায় সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল শনিবার (৫ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর থানাধীন হকার্স মার্কেটে অভিযান চালায়। এ সময় চুরি যাওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

Advertisement

অভিযানকালে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. সুজন মাহামুদ (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. জুলিয়াস রহমান মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।