ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পর্যটকদের নিরাপত্তায় রাঙ্গামাটির ফিসারী বাঁধে যুক্ত হলো পুলিশ বক্স

Link Copied!

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটির ফিসারী বাঁধের নয়নাভিরাম লেক ভিউ গার্ডেন এলাকায় নবনির্মিত একটি পুলিশ বক্স উদ্বোধন ও জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নির্মিত পুলিশ বক্সটি মঙ্গলবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

নবনির্মিত পুলিশ বক্সের মাধ্যমে ফিসারী বাঁধ এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের পাশাপাশি লেক ভিউ গার্ডেনে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Advertisement

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেসুর রহমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহীসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

স্থানীয়রা জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটির বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সমাগম ঘটে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে কাপ্তাই হ্রদ ও আশপাশের দর্শনীয় স্থানগুলো অন্যতম আকর্ষণ।

Advertisement

পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি লেক ভিউ গার্ডেন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবনির্মিত পুলিশ বক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar