মিরপুর কলেজের দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, “এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিরপুর কলেজের গভর্নিং বডির সভাপতি মুন্সী বজলুল বাছিত আনজু, ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাভেল, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন সোহেল, মিরপুর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, নিহতদের পরিবারের সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
