ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশৃঙ্খলার চেষ্টা হলে রাজপথেই প্রতিরোধের হুঁশিয়ারি ভূমি প্রতিমন্ত্রীর

Link Copied!

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রাজনৈতিকভাবে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

Advertisement

সরকারবিরোধী অপপ্রচার রুখতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরতে প্রত্যেক নেতাকর্মীকে ফেসবুক ও ইউটিউবে প্রতিদিন অন্তত পাঁচটি ইতিবাচক পোস্ট দিতে হবে।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের কাজের প্রশংসা করে প্রতিমন্ত্রী জানান, তাঁর নির্বাচনী এলাকার ওয়ার্ডগুলোতে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। এ সময় নগরবাসীকে নাগরিক সেবা পেতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান তিনি।

Advertisement

নগরীর যানজট নিরসনে ফুটপাতের হকারদের উচ্ছেদের আগে বিকল্প স্থানে পুনর্বাসন, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ এবং নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar