ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে টানা ৩০ দিন রাজপথে থাকার ঘোষণা ইশরাকের, জানালেন প্রধানমন্ত্রীর নির্দেশনা

Link Copied!

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

Advertisement

তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা বাংলাদেশে গুপ্ত হামলা ও সম্প্রতি জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক। ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

Advertisement

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বরেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা নানা উপায়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

ইশরাক আরও বলেন, ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে থাকছেন। আগামী ডিসেম্বরের ৩০ দিনই তাঁরা রাজপথে থেকে এসব অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর তা মেরামতে তাঁকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়নের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

ইশরাক বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাত করতে চাইবে, তাদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক জানান, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাঁকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এখনো যারা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাঁদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর প্রতি অনুরোধ জানান ইশরাক।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar