ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি দারুল উলুম মাদ্রাসায় নুরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নুরানী শিক্ষার অগ্রগতি তুলে ধরতে রাঙামাটি দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নুরানী প্রদর্শনী-২০২৬ ও অভিভাবক সমাবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান, পাঠদানের দক্ষতা এবং নুরানী শিক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, মেধা ও সৃজনশীল প্রতিভার বিকাশের চিত্র অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।

Advertisement

রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দিন, পুস্তক সম্পাদক মাওলানা মীর আনিস এবং রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু তাহের মুস্তাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় নুরানী শিক্ষার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনী। এ ছাড়া তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar