রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফির সঙ্গে নানিয়ারচর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সরকারি দপ্তরগুলোর সেবা কার্যক্রম এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম এবং নানিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক নাজমা আশরাফি নানিয়ারচর উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির সভাপতি তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।


