ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের ভোলা নদীতে জব্দ করা কয়লাবোঝাই কার্গোতে আগুন

Link Copied!

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

গত ১৮ অক্টোবর হাড়বাড়িয়া থেকে বিদেশি কয়লা পাচারের সময় সুন্দরবনের ভোলা নদী এলাকা থেকে ৯ জনকে আটকসহ কয়লাবোঝাই কার্গোটি জব্দ করেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে বনরক্ষীরা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তাঁরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচে কয়লার তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিদুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশিয়া থেকে আনা ২৩০ টন কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করেন বনরক্ষীরা।

Advertisement

আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভেসেল থেকে কয়লা বোঝাই করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও পাচারের চেষ্টা করছিলেন। কয়লার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে ৯ আসামিসহ কয়লাবোঝাই কার্গোটি শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার আসামিরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, জব্দ করা কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. কামরুল ইসলাম টিটু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar