বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রায়েন্দা বাজারে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী এবং কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জামিল হোসেন মোল্লা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশীদ জোমাদ্দার।
অন্যদিকে, উপজেলার তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজেও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আ. মালেক রেজা ও মো. মোশাররফ হোসাইন। এ সময় সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী শিক্ষক আল মামুনও বক্তব্য দেন।
এ ছাড়া শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসা, মাতৃভাষা ডিগ্রি কলেজ ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।


