ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

Link Copied!

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালুর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি জানান, ২০২৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হাসপাতালটিতে হার্ট সার্জারি চালুর উদ্যোগ নিয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বর্তমানে ওই অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০টি শয্যায় উন্নীত করা হবে।

Advertisement

এ ছাড়া নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ এবং হাসপাতালের শয্যাসংখ্যা আরও ২০টি বাড়ানোর ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বগুড়া শুধু জেলার মানুষের নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রোগীদের চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এ হাসপাতালে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দেশের বড় হাসপাতালগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে ১৫টি হাসপাতালে এ ব্যবস্থা চালু হয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এখনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে ওঠেনি, সেগুলোকেও এ পরিকল্পনার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. ওবায়দুল হক তরফদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar