শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন। পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাঁদের অংশগ্রহণে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।


