ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৮ই ডিসেম্বরের মধ্যে হাদীর হত্যাকারীদের বিচার না হলে সরকারের সাথে লড়াই হবে- আবদুল্লাহ আল জাবের

Link Copied!

১৮ই ডিসেম্বরের মধ্যে শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা না হলে সরকারের সাথে বাঁচা মরার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার যে রাজনীতি করে গেছে, সেই রাজনীতি আমরা নতুন করে শুরু করতে দেব না। আমরা যদি এখনো সতর্ক না হই এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের লাশ রাস্তাঘাটে পড়ে থাকবে।

Advertisement


বুধবার (৪ নভেম্বর) বিকেলে সারাদেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচির আওতায় রাঙ্গামাটির শহিদ মিনারে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।


বক্তব্যে তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে। শ্রমিকদের মধ্যে যদি ছাত্রলীগ বা আওয়ামী লীগ থাকে, সেই দায়ভারও সরকারকে নিতে হবে। নির্বাচনের এতদিন পরেও কেন আওয়ামী লীগ থাকবে? আওয়ামী লীগ তো এখন জেলে থাকার কথা। নতুন করে কাউকে আওয়ামী লীগ হতে দেওয়া হবে না বলেও যোগ করেন তিনি।

Advertisement


এসময় ‘হাদির পাঠশালা’র আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্য সচিব বুলবুল হোসেন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের কলেজ গেইট থেকে একটি মিছিল বের হয়ে বনরুপা সিএনজি স্টেশন এসে পথসভা করে সংগঠনটি। পরে শহরের প্রধান সড়ক হয়ে মিছিলটি শহিদ মিনার গিয়ে পথসভায় মিলিত হয়।


উল্লেখ্য, গত ৭ই অক্টোবর ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করা হয়। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্ট গিয়ে শেষ হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar