ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম গ্রেপ্তার হননি। বাকি ছয়জন কারাগারে রয়েছেন।

Advertisement

এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমনের পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ও নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তি হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ, সহযোগিতা, পরামর্শ ও অবদান রেখেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

Advertisement

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় এসব কর্মকাণ্ডের ফলে প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। এসব ঘটনাকে কেন্দ্র করেই আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar