ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাটুয়াটুলীর মুন কমপ্লেক্স পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Link Copied!

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।

Advertisement

রোববার (১ নভেম্বর ২০২৬) পরিদর্শনকালে মন্ত্রী ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তির ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

সম্পত্তির আয় বৃদ্ধি এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি সম্পত্তিটির যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।

Advertisement

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন এমপি। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং ট্রাস্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের তদারকি ও উন্নয়ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar