ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুবলার চরে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক, উদ্ধার অভিযান চলছে

Link Copied!

পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সাগরে গোসল করতে নেমে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের পূর্ণ পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

Advertisement

কোস্টগার্ড ও জেলেদের সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে একটি পর্যটকবাহী লঞ্চে ২০ জনের দল শুক্রবার সকালে হিরণ পয়েন্ট ও নীলকমল হয়ে দুবলার চরের আলোরকোলে পৌঁছায়।

দুপুরে সেখানে পৌঁছানোর পর দলের তিন পর্যটক সাগরের পানিতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতে রিয়াজ ভেসে যান। তার সঙ্গে থাকা অন্য দুজন তীরে উঠতে সক্ষম হলেও তাকে উদ্ধার করতে পারেননি।

Advertisement

ঘটনার পরপরই কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকার নেমে এলেও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন সংশ্লিষ্ট সদস্যরা।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী রাত ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তিন পর্যটক বিকেলে সাগরের পানিতে নামলে প্রবল স্রোতে রিয়াজ ভেসে যান। অন্য দুজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

Advertisement

বন বিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, শুক্রবার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ দুবলার চরের উদ্দেশে যায়। সেখানে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাসেম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে কোস্টগার্ড সদস্যদের অভিযান চলছে।

এদিকে পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোরকোলের সাগরচরে গোসল করতে নেমে রিয়াজ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar