ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নৈরাজ্য-সন্ত্রাস বরদাশত করা হবে না: ফকির মাহবুব আনাম

Link Copied!

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।

Advertisement

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

Advertisement

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Advertisement

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।