নানিয়ারচরে ত্রিশরন কল্যাণ পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার দেশনালয়ে দিবসটি উপলক্ষে এই মহতী পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও হাজার বাতি দানসহ নানাবিধ দানানুষ্ঠানের আয়োজন করে ত্রিশরন কল্যাণ পরিষদ।
এতে দেশনা প্রদান করেন, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির ও উপাধ্যক্ষ ভাবনা প্রিয় ভিক্ষু।
এ সময় নানিয়ারচর ত্রিশরন কল্যাণ পরিষদের সভাপতি পুরু রঞ্জণ চাকমা, সাধারণ সম্পাদক টুকুমনি চাকমা, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক উষা কিরণ চাকমা, স্থানীয় ইউপি সদস্য পরেশ চাকমা ও ত্রিস্মরণ কল্যাণ পরিষদের সদস্য-সদস্যাসহ পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে কেক কেটে ত্রিশরন কল্যাণ পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির।
