ঢাকাSaturday , 17 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জনকে জামায়াতের সহায়তা

দেশ সময়
August 17, 2024 1:35 pm
Link Copied!

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৪৬ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

Advertisement

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সাধ্যমত সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Advertisement

তিনি আহত চিকিৎসাধীন মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং তাদের বিপদে ধৈর্যধারণের পরামর্শ দেন। তিনি আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করেন।

Advertisement

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জনকে জামায়াতের সহায়তা

এ সময় মহানগরী সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, শেরেবাংলা নগর দক্ষিণ আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ মন্ডল,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামিল হোসাইন, মাওলানা রুহুল আমিন জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।

তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিজয়ী করার মাধ্যমে যারা দেশকে অপশাসন-দুঃশাসন, ফ্যাসীবাদ ও স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন তারা জাতীয় বীর ও আমাদের গর্বিত সন্তান। এজন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা দেশ ও জাতির কাছে বীরশ্রেষ্ঠ হিসাবে অভিষিক্ত। যারা আহত ও বিজয়ী হয়েছেন ইতিহাসে তাদের নাম চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আন্দোলনে আত্মস্বর্গোকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিজয়ীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, আমাদের গর্বিত সন্তানদের বিজয় নিয়ে ইতোমধ্যেই নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। মহান এ বিজয়কে বিতর্কিত করার জন্যই দেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতার ধোয়া তোলা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে ছাত্র-জনতার এই মহাবিজয়কে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না বরং ছাত্র-জনতার ঐক্যের কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar