ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

দেশ সময়
November 11, 2024 1:57 pm
Link Copied!

নভেম্বর ১১, ২০২৪

Advertisement

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে মো. জুবায়ের (২৩) এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রোহিঙ্গা মাঝি রহিম উল্লাহ। তিনি বলেন, রোববার রাত ৮টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে ঢুকে জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে জুবায়ের আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।