ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে জেলে আহত

Link Copied!

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পূর্ব সুন্দরবনে মাছ ধরার সময় সাপের কামড়ে সবুর খলিফা (৪৬) নামে এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে শরণখোলা রেঞ্জের শৌলা খালে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত সবুর খলিফা শরণখোলা গ্রামের বাসিন্দা। পরে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলের মহাজন ও মৎস্য আড়তদার মো. আফিকুল জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শৌলা খালে মাছ ধরার সময় সবুরকে একটি সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। মোবাইল ফোনে খবর পাওয়ার পর তাকে উদ্ধারে বন বিভাগের সহায়তা চাওয়া হয়।

Advertisement

তিনি জানান, গত ২২ অক্টোবর শরণখোলা ফরেস্ট স্টেশন অফিস থেকে প্রয়োজনীয় পাস নিয়ে সবুর খলিফা সুন্দরবনে মাছ ধরতে যান।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আমির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাপের কামড়ে আহত ওই জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

Advertisement

এদিকে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar