ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মোটরসাইকেল-মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দেশ সময়
November 17, 2024 5:01 pm
Link Copied!

কক্সবাজার জেলার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।

নিহত আব্দুর রহমান উখিয়ার মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক।

তিনি বলেন, রোববার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক যুবক নিহত হন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।