বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্যসচিব মাহমুদুল হাসান মামুন, আবু বকর সিদ্দিক স্বপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
