ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিদ্যালয়ের সম্পদ আত্মসাৎ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

আজ বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইট, টিন ও গাছ কেটে আত্মসাতের প্রতিবাদ করায় ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির আহ্বায়ক সারোয়ার মন্ডল কর্তৃক সাহেবগঞ্জ গ্রামের শহিদুল ইসলাম, রঞ্জু মিয়া ও মেহেদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যালয়ের আত্মসাৎকৃত সম্পদ উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, রুহুল আমিন, মাওলানা সাইদুর রহমান, শরিফুল ইসলাম, আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।