ঢাকাThursday , 21 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

দেশ সময়
November 21, 2024 5:55 pm
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

Advertisement

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় জোনের সিপাহী শহীদ আফজাল হলে এক প্রীতিভোজ ও সধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এতে আরও বক্তব্য রাখেন ৪১ ওয়াগ্গা বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। এসময় দেশের কল্যাণ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে, সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন, পদস্থ কর্মকর্তা, ছাপ্পান্ন বেংগলের অফিসার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সৈনিকগন উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar