ঢাকাMonday , 18 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন সিটি গড়তে গভীর রাতে সারপ্রাইজ ভিজিট মেয়র ডা. শাহাদাতের

দেশ সময়
November 18, 2024 10:41 am
Link Copied!

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে চট্টগ্রাম নগরীকে ক্লিন সিটি হিসেবে গড়তে গভীর রাতেও সারপ্রাইজ ভিজিট করছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে গভীর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রমের তদারকি করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

Advertisement

শনিবার(১৬ নভেম্বর) রাতে প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাকে নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন আরেফিন নগর টিজি পরিদর্শন করেন।

এসময় মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে বিধায় আমি রাতে পরিচ্ছন্ন কার্যক্রম আদৌ হচ্ছে কী না নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করব। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

Advertisement

এছাড়া, রোববার (১৭ নভেম্বর) দুপুরে শিডিউল প্রোগ্রামের বাহিরে হঠাৎ সিআরবিতে সড়ক সংস্কার কাজ পরিদর্শন করতে যান মেয়র। তিনি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে সিআরবি সাত রাস্তা মোড় থেকে হোটেল রেডিসন ব্লু পর্যন্ত হেঁটে হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেয়র প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে দ্রুত নগরীর সিআরবিসহ ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar