ঢাকাThursday , 14 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য : শফিকুর রহমান

দেশ সময়
November 14, 2024 4:17 pm
Link Copied!

বর্তমানে বৃটেনে সফররত জামায়াতের আমির বক্তব্যের শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরের জুলুম-নির্যাতনের কথা বর্ণনা করেন এবং ৫৭ জন দেশপ্রেমিক চৌকষ সেনা অফিসার হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বৈরাচার সরকারে হাতে সবচেয়ে বেশি নির্যাতিত দাবি করে তিনি দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এইসব হত্যাকাণ্ডের আইনানুগ বিচার হওয়া উচিত বলে মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে।

Advertisement

তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আগত নেতা-কর্মীদের আহ্বান জানান।

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, ওয়স্টে মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ সুহেল মাদানী।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।