ঢাকাTuesday , 26 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে নৌকায় ভোট চাইলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশ সময়
December 26, 2023 7:02 am
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

Advertisement

সোমবার বিকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় জৈতুন ব্যাপ্টিষ্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজিত বড়দিন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আজ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে আজ আপনাদের আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এ আয়োজনের মধ্যে দিয়ে এই সম্প্রদায়ের সকলের মনে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে আপনারা সকলেই আমাকে সাহায্য করবেন এটা আমার বিশ্বাস।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন,বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মঈনুল হোসেন,বোয়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ফরিদ হোসেন,প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar