ঢাকাSaturday , 18 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশ সময়
November 18, 2023 3:35 pm
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ও হরতাল–অবরোধের প্রতিবাদে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পাখিমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরন সুমন মিত্রের সঞ্চালনায় ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগর সিনিয়র সহ-সভাপতি ডা: শেখ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ এর সদস্য, রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, শ্রমিকলীগ নেতা রুহুল আমীন সরদার, সাবেক ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান লিটন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান রাব্বি, ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মঈন প্রমুখ। বক্তারা বলেন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ট্রেনের যাত্রা শুধু হয়ে গেছে। এই যাত্রা গন্তব্যে পৌঁছার আগে থামবে না এবং কেউ থামাতেও পারবে না। নির্বাচনে কেউ আসুক বা না আসুক সেটা বড় কথা নয় নির্বাচন হবেই এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে। আর এই শান্তি সমাবেশ নির্বাচনের আগপর্যন্ত প্রতিদিন চলবে বলে বক্তারা জানান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।