ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর জোনের সহযোগিতায় খামারপাড়ায় ৩৬তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

Link Copied!

রাঙামাটির নানিয়ারচর উপজেলার খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩৬তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

বিকেলে ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিহারের সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা। এতে সভাপতিত্ব করেন বিহারের সাধারণ সম্পাদক মনি চাকমা।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, বুদ্ধপূজা, ত্রিরত্নের বন্দনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর দান, বেইন ঘরের উদ্বোধন, কল্পতরু মঞ্চের অলংকরণ, অতিথি বরণ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠে।

Advertisement

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিহারের সভাপতি জ্ঞানপ্রিয় চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ধর্মীয় আয়োজনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া হয়। পাশাপাশি আয়োজকদের জন্য উপহারসামগ্রীও প্রদান করা হয়।

Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুকছড়ি ত্রিবাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি শ্রীমং ধর্মজ্যোতি চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি সিপেন চাকমা, সাধারণ সম্পাদক নবজ্যোতি চাকমা, ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের সদস্য পরেশ চাকমাসহ বিহার পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত সহযোগিতা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar