ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন স্থানে চলছে তল্লাশি

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করছে পুলিশ, এসআরবি, বিজিবিসহ যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়েছে।

Advertisement

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল জানান, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

একসময় সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী বা অপরাধী যাতে আত্মগোপন করে থাকতে না পারে, সে জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

Advertisement

অভিযানের অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ৯ মার্চ দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই অভিযানে সন্ত্রাসীদের নির্মূল করে এলাকার নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। পরবর্তীতে সেখানে যৌথ বাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হয়।

Advertisement

তবে দীর্ঘদিনের সন্ত্রাসের জন্য পরিচিত এই জনপদ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর থেকে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার পাশাপাশি বিভিন্ন অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে সন্ত্রাসীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।