ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের পরিচিতি ও অবহিতকরণ সভা

Link Copied!

নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্প নিয়ে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

সভায় নবগঠিত জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে ইউএনডিপি ও জেলা পরিষদের মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Advertisement

আলোচনায় পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যৌথভাবে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক, জেলা পরিষদের সদস্য এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।