ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ উপলক্ষে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

Link Copied!

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতির মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Advertisement

পরে জাতীয় কবির কালজয়ী গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা সরওয়ার কামালের সঞ্চালনায় এ সময় নানিয়ারচর উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।