ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইউএনওর উদ্যোগে নানিয়ারচরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে কর্মরত ৩৭ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি উদ্যোগে বিনামূল্যে এসব বাইসাইকেল দেওয়া হয়েছে। এগুলো গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে চলাচল সহজ করবে এবং কর্মক্ষেত্রে তাদের কাজের গতি বাড়াতে সহায়ক হবে।

Advertisement

তিনি বাইসাইকেলগুলো যথাযথভাবে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. রুবেল রানা, যুবদলের সদস্য সচিব মো. আলী, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফসহ উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।