ঢাকাTuesday , 12 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় হোটেল সৈকত আবাসিকের কক্ষ থেকে লাশ উদ্ধার

দেশ সময়
September 12, 2023 1:22 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের ঢাকা রোডে অবস্থিত হোটেলে সৈকত আবাসিক এর কক্ষ থেকে ইব্রাহিম উদ্দিন নামের-১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান , মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় হোটেল সৈকত আবাসিকের ক্ক্ষ থেকে তার লাশটি উদ্ধার হয়। মৃত ইব্রাহিম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের পুত্র । সে একটি খাদ্যপণ্য বিপণন কোম্পানিতে জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
হোটেল ম্যানেজার মাসুদুল হক জানান , গত সোমবার রাত ১০টার দিকে মার্কেটিংয়ের বিপণনের কাজে এসে হোটেলের সৈকত আবাসিকের একটি কক্ষ ভাড়া নিয়ে ছিলেন তিনি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই আবাসিক হোটেলের দরজা ভেঙে লাশ টি উদ্ধার হয়। এ বিষয়ে মাগুরা সদর থানার পরিদর্শক শেখ সেকেন্দার আলী জানান, আবাসিক হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে লাশ ময়না তদন্তের জন্য মাগুরা
২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । মৃত পরিবার থেকে আইনগত ব্যবস্থা নিলে তাদেরকে সহযোগিতা করা হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar