ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ক্রেস্ট পদক পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের- সদস্য সচিব, সাজ্জাদুল মিরাজ

Link Copied!

বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত “মিডিয়া ভিশন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড” অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

Advertisement

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পদক তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় যুব সমাজে ইতিবাচক ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাজ্জাদুল মিরাজকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে সাজ্জাদুল মিরাজের ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি যুব সমাজের কল্যাণে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Advertisement

সম্মাননা গ্রহণের পর সাজ্জাদুল মিরাজ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের যুব সমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।