ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শুরুতে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

দেশ সময়
December 7, 2024 5:00 pm
Link Copied!

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাঘিনীরা। আগে ব্যাটিং করে ১৩৫ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। 

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ব্যাটিং করে ১৩৪ রান তোলে ৫ উইকেট হারিয়ে। ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল ৪ উইকেটে ৪৩ রান তুলেছে। দলিও ৬ রানের সময়ে ওরলা প্রেন্ডারগাস্টের শিকার হন সোবহানা মোস্তারি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

আয়ারল্যান্ডের লরা ডেলটি ২৫ বলে ৩৫ রান করে এবং ওরলা প্রেন্ডারগাস্ট করেন ২৫ বলে ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে ২ ইউকেট নেন নাহিদা আক্তার।

Advertisement

আগামী ৯ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি-২০, খেলা আরম্ভের সময় সকাল ১০টা। বাংলাদেশ দলের একাদশে এসেছে দুটি পরিবর্তন।  ঋতু মনি ও ফারিহা তৃষ্ণার বদলে আজ খেলবেন ফাহিমা আক্তার ও সানজিদা আক্তার।  

পরিসংখ্যান বলছে, আজকের ম্যাচের আগে এ পর্যন্ত দুদল টি-২০ ফরম্যাটে ১২বার লড়েছে। আটবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, চারবার আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচ হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে রেকর্ড ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানে থামে বাঘিনীরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা আক্তার,  জাহানারা আলম, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, জান্নাতুল ফেরদৌস সুমনা। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।