ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচরে ফাইনাল নিশ্চিত করলো সংজুনি ও অসহায় ক্লাব

Link Copied!

শহীদ জিয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এর টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল শেষে ফাইনাল নিশ্চিত করেছে রাঙামাটির নানিয়ারচর সংজুনি ক্লাব ও অসহায় ফুটবল ক্লাব।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার শহীদ জিয়া স্মৃতি যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম ম্যাচে সূর্যোদয় ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সংজুনি ক্লাব।

একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নানিয়ারচর অসহায় ক্লাব ও চেঙ্গী একাদশ। নির্ধারিত সময়ের খেলায় চেঙ্গী একাদশকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় অসহায় ক্লাব।

Advertisement

খেলা শেষে দুই ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন সংজুনি ক্লাবের সৈকত চাকমা ও অসহায় ক্লাবের বেলাল হোসেন।

[crp]

এ সময় নানিয়ারচর উপজেলা প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, শহীদ জিয়া স্মৃতি যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম সাইফ, নানিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আবু হানিফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।