ঢাকাWednesday , 13 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে ১কেজি ৭০০ গ্রাম গাজাঁসহ দুই জন গ্রেফতার

দেশ সময়
September 13, 2023 12:38 pm
Link Copied!

মো: মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১কেজি ৭০০ গ্রাম গাজাঁসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড যুগীর হাওলা গ্রামের আঃ নাসির খন্দকার এর ছেলে অপু খন্দকার (২৬) ও মোঃ আবিল মিয়ার ছেলে শাওন (২৩) । পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের যগীর হাওলা গ্রমে খন্দকার বাড়ি অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ আল আমিন ও এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গাজাঁসহ গ্রেফতার করে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা।যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। আজ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar