ঢাকাTuesday , 3 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিছিলে অংশ নেওয়া সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা আমিরাতের

দেশ সময়
September 3, 2024 3:30 pm
Link Copied!

বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিল প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় মিছিলে অংশ নিয়ে আটক হন ৫৭ বাংলাদেশি। যাদের শাস্তি মওকুফ করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। তবে তাদের সেই দেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি।

Advertisement

আটক হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে যখন উত্তাল পুরো বাংলাদেশ। একের পর এক বাড়ছে নিহতের সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সব আন্দোলনের ভয়াবহতা দেখে বাংলাদেশকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশেরাও। বিভিন্ন দেশে হয়েছে মিছিল। তেমনই এক মিছিল করতে গিয়ে আরব আমিরাতে আটক হন ৫৭ বাংলাদেশি।

Advertisement

আরব আমিরানের আইনানুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার সুযোগ নেই। যে জন্য মিছিলে জড়ো হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। পরে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দ্বারা দোষী সাব্যস্ত করা হয় ৫৭ জন বাংলাদেশিকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar