ঢাকাFriday , 20 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে কৃষকদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণ

দেশ সময়
October 20, 2023 6:23 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে বীজ এবং সার বিতরণ সম্পন্ন হয়।
উপজেলার ৯ হাজার ৯শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় মৌসুমী সরিষা ৬৮০০ জন, মুসুর ৭০০ জন, ভুট্টা ১৪৪০ জন, গম ৬০০ জন, গ্রীষ্মকালীন পেয়াজ ১৫০ জন, শীতকালীন পেয়াজ ২৫০ জন ও মুগ ডালের বীজ ৪০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন উপ- সহকারী কৃষি অফিসার আকবর হোসেন, মাহাবুব রহমান, এমলাচুর রহমান, খাঁন হাসিবুল হাসান, রমজান হোসেন, উমর খাঁন, নকিবুর রহমান প্রমূখ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar