ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিবিডিএন ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে নানিয়ারচরে ত্রাণসামগ্রী বিতরণ

Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।

বক্তব্যে প্রধান অতিথি ও নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম বলেন, আমি নানিয়ারচরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছি। আমি নানিয়ারচরে এসেই এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। একজন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী হিসেবে নয়, বরং আমরা তাদের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বলতে পারি।

Advertisement

আজ বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ২০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। সামনে এর পরিধি আরও বাড়াতে পারলে আমি আরও বেশি আনন্দিত হবো বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

এ সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার রাঙামাটি জেলা সভাপতি হৃদয় বিকাশ চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।