ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদলি আদেশ অমান্য করে রাঙামাটিতে বহাল তবিয়তে এসআই মহিউদ্দিন

দেশ সময়
September 1, 2026 8:13 pm
Link Copied!

বদলির আদেশ হওয়ার পরও আদেশ অমান্য করে পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালন, প্রভাব বিস্তার ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আলমগীর এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নতুন কর্মস্থলে যোগদানের পরিবর্তে তিনি আগের স্টেশনে অবস্থান করে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করছেন। এতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মহিউদ্দিন কে চট্টগ্রাম চেঞ্জ দপ্তর হতে চাঁদপুর জেলায় বদলির আদেশ জারি হওয়ার পরও তিনি পূর্বের কর্মস্থল রাঙামাটি কোতোয়ালী থানা ছাড়েননি। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রমেও তিনি বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ কারণে থানার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ও সেবাগ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি।

এদিকে পৌর ছাত্রদলের আহব্বায়ক সদস্য ও পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ জয় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে। তাতে তিনি উল্লেখ করেন, রাংগামাটি থানার দায়িত্বশীলদের সচ্ছ ও ফ্যাসিস্ট সহ সৎ পুলিশদের আইনের আওতায় আনা উচিৎ। এসআই (নিরস্ত্র) মহিউদ্দিন কে দু মাস আগে বদলি করা হলে সে কিভাবে এখনো রাংগামাটি থানায় পরে থাকে। তার বিরুদ্ধে শহরের নানা অভিযোগ সেই সাথে মাদকাসক্তদের সে আইনের আওতায় না এনে বরং সুসম্পর্ক চালিয়ে যাচ্ছে। এর বাহিরেও মানিক ছড়ি ফাঁড়িতে বসে গাড়ি ধরে রুমে নিয়ে গিয়ে ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে সুবিধা সহ নানা অপরাধ কে টাকার বিনিময়ে ধামাচাপা ও সকল ধরনের ধান্দাবাজি সে করতো।

Advertisement

তিনি আরো লেখেন, সে অংশ উপড় মহলেও দিতো থানার উর্ধ্বতম অফিসার কে। যার হুকুমে সে গুন্ডাগিরি করে নিরিহ অসহায়দের সাথে ও মানুষদের হয়রানি সহ নানান অপকর্ম করতো। এই এসআই মহিউদ্দিন কোতোয়ালি থানার সরকারি গাড়ি ব্যাতীত একটি সাদা রং এর প্রাইভেট কার নিয়ে শহরের আনাচে কানাচে গিয়ে বিভিন্ন মানুষকে হুমকি ধামকি সহ অবৈধ লেনদেন করে। ইয়াবা ব্যবসায়িদের সাথে তার সুসম্পর্ক অর্থ লেনদেনের বিনিময়ে ব্যাবসায়ীদের ৩৪ এ চালান দেয় যার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কথা হলো কার নির্দেশে মহিউদ্দিন এখনো রাংগামাটি তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা প্রয়োজন নয়ত এই ফ্যাসিস্ট রাঙামাটি শহরকে ওসির নির্দেশে পুরো কলঙ্কিত করছে।

অপরদিকে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Advertisement

এ বিষয়ে এসআই মহিউদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, বদলি আমার হাতে নেই। আমাকে কর্তৃপক্ষ যখন নিয়ে যাবে আমি তখনই যাব। বদলি আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি সততার সাথে দায়িত্ব পালন করেছি। মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান রয়েছে। আমি ৫হাজার, ৪হাজার ও ৩হাজার ইয়াবা আটক করেছি। বদলি আদেশ আসার পরেও কাগজপত্র ঠিক করে জমা দিয়ে যেতেও ২/৩ মাস লেগে যায়।

এবিষয়ে জানতে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা তাকে সিসি (ক্লিয়ারেন্স সার্টিফিকেট) দিয়ে দিয়েছি। সে অন্য জেলায় বদলি হয়েছে৷ তাকে এখানে রেখে দেওয়ার কোন সুযোগ আমাদের নেই বলেও এই পুলিশ অফিসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।